মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -১ (ঘিওর,দৌলতপুর,শিবালয় ) আসনে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে এসে এ জিন্নাহ কবির ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন মানিকগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬১,৯৪২ টি ভোট পড়েছে ৩,০৩ ৭০৪ টি তার মধ্যে বৈধ ভোট পড়ছে ২,৯৮,৪৬৩ টি এবং বাতিল হয়েছে ৫,২৪১ টি।
মানিকগঞ্জ -১ আসনে ধানের শীষ প্রতীকে এস এ জিন্নাহ কবির , দাঁড়িপাল্লা প্রতীকে আবু বক্কর সিদ্দিক,হাতপাখা প্রতীকে মোঃ খোরশেদ আলম , ট্রাক প্রতীকে মোহাম্মদ ইলিয়াস হোসাইন, কলম প্রতীকে মোহাম্মদ শাজাহান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে মোঃ তোজাম্মেল হক তোজা ও হরিণ প্রতীকে আব্দুল আলী বেপারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মানিকগঞ্জ -১ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৬১ হাজার ৯৪২জন কেন্দ্র ১৮০ টি।