কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল শেখ মইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম মিরাজ।
আমানুর রহমান, রুহুল আমিন, আলতাফ পাইক, মোঃ জাহাঙ্গীর কবির সেলিম, ফরহাদ হোসেন, সিরাজ হাওলাদার, মোবাশ্বের হাওলাদার, রুস্তম হাওলাদার, মোহন হাওলাদার, রানা হাওলাদার, মোহাম্মদ জনি হাওলাদার, সিরাজ হালদার, মিন্টু ফকির, জাহাঙ্গীর শেখ, অখিল মজুমদার, জসিম শেখ, ইউনুস শেখ, হাফিজ মল্লিক, আব্দুল হাই, তৌফিক আহমেদ, রেজাউল মেম্বার সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া এই দলের নেতাকর্মীরা বিগত ১৭ বছরে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। নেতাকর্মীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশ-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।