কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা মোঃ রায়হান রাহেল (সাংগঠনিক সম্পাদক, ডুয়েট ছাত্রদল)-এর নেতৃত্বে বগুড়া–০১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজি রফিকুল ইসলাম-এর পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ সময় প্রচারণায় অংশগ্রহণ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মোঃ সানাউলা ভিকি, মোঃ জাবির আহমেদ, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুন্না এবং সোনাতলা উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।