নুরনবী অন্তর মাহমুদ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ খ্রীস্টাব্দে উপজেলা পর্যায়ে ৩ টি ইভেন্টে ১ম স্থান অর্জন করেছে মাটিরাঙ্গার শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ ।
প্রতিভাবান এই শিক্ষার্থীর গর্বিত পিতা হলেন জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উদ্দিন। মাতা হালিমা আক্তার ,ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিণী ।
মোঃ হাসান মাহমুদ স্বপরিবারে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা ।
সন্তানের এমন সফলতার বিষয়ে পিতা মোঃ আহসান উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সন্তান যখন ভালো কিছু অর্জন করে সুনাম কুড়ায় তখন পিতামাতার কাছে সত্যি অনেক খুশি লাগে । আমি তার পিতা হিসেবে গর্বিত। আমার তার ভবিষ্যৎ জীবনেন উজ্জ্বল ভবিষ্যত কামনা করার পাশাপাশি চেনা অচেনা অসংখ্য গুণগ্রাহীদের নিকট কাছে দোয়া চাই ।
তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, সচেতন পিতা-মাতার উপযুক্ত দিকনির্দেশনা ও শিক্ষার্থী নিজের আন্তরিক প্রচেষ্টা থাকলে দুর্গম পার্বত্য অঞ্চলের অজো পাড়াগাঁয়ের শিক্ষার্থীরাও যে প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজে স্ব মহিমায় কৃতিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেটাই যেনো করে দেখালো শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ ।
শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে ৩ টি ইভেন্টে ১ম স্থান অর্জন করেছে। সেই ইভেন্টগুলো হচ্ছে ১। উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় ২। নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতায় ৩। তাৎক্ষনিক অভিনয়-প্রথম স্থান অর্জন করেছে ।
এ ছাড়াও খাগড়াছড়ি জেলা পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে ১ম স্থান অর্জন করেছে এই প্রতিভাসম্পন্ন শিক্ষার্থী । এরপর ১৫/০১/২০২৬ ইং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পায় সে ।