মোঃ ইসমাইল হোসেন সজিব চাটখিল,নোয়াখালীঃ
নোয়াখালী চাটখিল উপজেলায় ১১ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম ফাউন্ডেশনের গৃহনির্মাণ প্রকল্পের অধিনে ৪৮-তম ঘর প্রদান করেন।
গত ২০২৪ সালে নোয়াখালীতে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা পরবর্তী গাছ পড়ে জরাজীর্ণ ঘরটি নিঃশেষ হয়ে গেলে ডঃ মোস্তফা হাজারা ফাউন্ডেশনের নজরে গেলে তারা অসহায় দম্পতিকে প্রতিশ্রুতি দেন নতুন ঘর প্রদান করবেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যে ৮ নং নোয়াখলা ইউনিয়নের সাহাপতিশ গ্রামের ননা মিঞার দম্পতিকে নতুন ঘর বুঝিয়ে দেন।