মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জোটের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ড. আব্দুল মাজেদ খাঁন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সভাপতি হাজী দলিল উদ্দিনের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, উপস্থিত ছিলেন,
ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের (দাঁড়িপাল্লা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসেন।
জনসভায় উপস্থিত বক্তাগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় জোটের নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ আরও বলেন, "এই জমিন আল্লাহর, জমিনে আইন চলবে আল্লাহর এবং এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী দলের বিকল্প নেই। তাই সকলকে ইসলামের ছায়াতলে এসে ইসলামি দলের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।"

এ সময় জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, ইসলামী আন্দোলন কাউলিবেড়া ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ, জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর শাখার সভাপতি মো. এনায়েত হোসেন, গণ অধিকর পরিষদের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য নেতাকর্মীরা, ৮ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।