নিজস্ব প্রতিনিধি :
আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ০২/১২/২০২৫ খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ০৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কেওড়াবুনিয়া বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে ধৃত আসামী আসামী সুজন শিকারী (৩০)‘কে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ৮০,০০০/-(আশি হাজার) টাকা।
একই দিনে বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ উত্তর মনষাতলী সাকিনস্থ জনৈক মোখলেস হাং এর স্ব-মিল সংলগ্ন থেকে ধৃত আসামী মোঃ হুমায়্ন (৩৮)’কে ২০(বিশ) পিচ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ মূল্য প্রায় ৬,০০০/- (ছয় হাজার) টাকা। আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।