নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা সমবায়দল ও মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা উপজেলার সাজাপুর জায়দারপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা সমবায়দলের সভাপতি নূরুননবী সোনার। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির নেতা সানোয়ার হোসেন, ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ সোনার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মুনির হোসেন, ছাত্রনেতা রিফাত, রাসেল, জিহাদ, সিয়াম, ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জায়দারপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী আব্দুর রাজ্জাক।