খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিবেদকঃ
খুলনার ডুমুরিয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ চত্বরে ১ম বার্ষিক আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মডেল মসজিদ কমিটি মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়ার ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল গফ্ফারের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বয়ান পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার,প্রধান বক্তার বয়ান পেশ করেন জামিআ ইসলামিয়া উসওয়ায়ে খুলনার মহাপরিচালক ও শাইখুল হাদীস আলহাজ্ব মুফতি জিহাদুল ইসলাম,বিশেষ বক্তা ডুমুরিয়ার সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুশতাক আহমাদ,ডুমুরিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আঃ মালেক।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়ার মডেল কেয়ারটেকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটেকার মোঃ হাফিজুর রহমান আকুন্জী,সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃ শরিফুল ইসলাম,মোঃ নাজমুল হোসেন,ইফাঃ শিক্ষক মোঃ আরিফুজ্জামান নয়ন,হাফেজ মোঃ ওহিদুজ্জামান,মোঃ শরিফ খান সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসাল্লিগণ।