এম আর রানা, কুমিল্লা:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় এক জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদলের চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চান্দিনা উপজেলা এলডিপি সেক্রেটারি, প্রফেসর মাহবুব এ এলাহী,মো. আলী মেম্বার, বাড়েরা ইউনিয়ন এলডিপি'র সিনিয়র সহ-সভাপতি, মো. মাছুম বিল্লাহ, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক, মো. শামিম ভূইয়া, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি আশিশ কান্তি বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,হাফেজ আঃ মালেক, মো. আবুল বাশার, মো. খোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন মেম্বার, মো. আব্দুল হালিম, মো. আঃ বারী, মো. আইয়ুব আলী, মো. আলী, ইঞ্জিঃ খোকন মজুমদার, মহিবুল্লাহ, মো. মনির হোসেন, ডঃ দেলোয়ার এবং মুজিব প্রধান সহ এলডিপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।