ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় শত্রুতার জের ধরে ছোট ভাইকে দেশী অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তাড়া করায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার গুটুদিয়া গ্রামের মোঃ আঃ রশীদ'র বড় ভাই আঃ মজিদ'র সাথে জমি জায়গা নিয়ে একই ইউনিয়নের উত্তর পষ্ণু গ্রামের মোঃ হাবিবুর রহমান'র (৪৫) সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার বিকাল ৪ টার দিকে ছোট ভাই গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সহ -সভাপতি আঃ রশীদ (৬০) ঘেরে যাওয়ার পথে উত্তর পষ্ণু আহসান নগর বিলআবাদ নামক স্থানে পৌছালে হাবিবুর সহ কয়েক জন সন্ত্রাসীকে নিয়ে আঃ মজিদকে তাড়া করে। সন্ত্রাসীদের হাতে দেশী অস্ত্র ও লোহার রড ছিল বলে অভিযোগে বলা হয়েছে। দ্রুত ওদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।