
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া, চরপাড়া, নতুনপাড়া, বাজারপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ।
লিফলেট বিতরণ কালে পৌর বিএনপি’র সভাপতি মোঃ শাহজালাল কাজল বলেন, রাষ্ট্রকাঠামো জনবান্ধব করতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ । লিফলেট বিতরণকালে তিনি আরো বলেছেন, সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে অন্যতম ভূমিকা রাখতে চলেছেন । এছাড়াও পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে আগামী নির্বাচনে নিজেদের মধ্যে কোন ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে ভোট প্রার্থনার বিকল্প নেই ।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, সাবেক পৌর বিএনপি কোযাধ্যক্ষ স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা ও ছাত্রনেতা মো. শাহিন আলম, ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান তারা।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী বলেছেন, আমরা পার্বত্য অঞ্চলের মাটি ও মানুষের পরমবন্ধু সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া”র নেতৃত্বে ঐক্যবদ্ধ । আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে প্রচারণা চালাতে হবে । গত ষোল বছরের শাসন আমল বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে উঠেছে । ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি ।
