বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গুইমারা’র সহিংসতার ঘটনায় গুইমারা থানা পুলিশের ২ মামলা আসামী ২৫০/৩০০ জন

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

গুইমারার সহিংসতার ঘটনায় গুইমারা থানায় পৃথক ২ টি মামলা করেছে পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর রবিবার গুইমারাতে অবরোধের নামে ১৪৪ ধারা ভঙ্গ, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সরকারী কাজে বাধাদান, অগ্নিসংযোগ লুটতরাজ করে সহিংসতা করে মানুষ হত্যার অভিযোগে গুইমারা থানার এস আই সোহেল রানা বাদী হয়ে ১ সেপ্টেম্বর বাদী হয়ে ২ টি মামলা দায়ের করেছে। মামলা নং ১ ও ২ তাং ০১/১০/২৫ ইং। ১ নং মামলায় ২৫০/৩০০ জনকে আসামী করা হয়েছে। ২ নং হত্যা মামলায় অজ্ঞাত আসামীর সংখ্যা নির্ধারণ করা হয়নি।

২ টি মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ১ নং মামলার তদন্তকরী পুলিশের এস আই মোঃ আইয়ুব ২ নং মামলার তদন্তকারী পুলিশের এস আই হাবিবুর রহমান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন যেহেতু ক্ষতিগ্রস্ত কোন পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি তাই পুলিশ বাদী হয়ে ২ টি মামলা করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

থেকে আরও পড়ুন