
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ:
খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট চলমান প্রেক্ষাপট ও বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ সভায় উপজেলা নির্ববাহী কর্মকর্ত নার্গিস সুলতানার সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভূমি ) খাদিজা তাহিরা ,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল ) মো: ওয়জেদ আলী, উপজেলা ও পৌর বিএনপি প্রতিনিধি বদিউল আলম ও শাহজালাল কাজল, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি মাওলানা আব্দুল জলিল, ইসলাম ধর্মীয় প্রতিনিধি হাফেজ মাওলানা কারি হারুনুর রশিদ আজিজী, হেডম্যান প্রতিনিধি ত্রিদীব নারায়ন ত্রিপুরা, মারমা প্রতিনিধি মংসাই থোয়াই মারমা ও অংপ্রু চৌধুরী, ত্রিপুরা সম্প্রদায় প্রতিনিধি নারায়ন ত্রিপুরা, চাকমা সম্প্রদায় প্রতিনিধি সুলিল চাকমা, খ্রীষ্টান সম্প্রদায় প্রতিনিধি বীরো মোহন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায়, জেলার সর্বোচ্চ জনবহুল উপজেলা মাটিরাঙ্গায় সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি,সহাবস্থান নিশ্চিত করতে
পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায়ের বিকল্প নেই মন্তব্য করে মানবিক মূল্যবোধকে জাগ্রত ও ধর্মীয় নির্দেশ বিবেচনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা । অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্য কোন গুজবে কান দিবেন্ না । কোথাও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করুন। । এলাকার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে গুজব মোকাবেলায় সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় খাড়াছড়ি জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল ও উপজেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
