খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র, মধুপুর,ঝিনাইদহ এর বাস্তবায়নে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম,বারটান ঝিনাইদহের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান ও উর্ধতন বৈজ্ঞানি কর্মকর্তা সোনিয়া শারমিন,সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন সহ
প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণে ২ টি প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ জন কৃষক- কিষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য,খাদ্যভিত্তিক পুষ্টি ফলিত পুষ্টি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণের পুষ্টিহীনতা দূরীকরণের মধ্য দিয়ে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি সৃজন, স্ব - কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান ও দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান।