হাসিবুর রহমান জয়
ধরণীর বুকে আসবে যাবে মানুষেরা অনবরত
মহা মানব এসেছিলেন একজন তিনি রাসুল(সাঃ)।
দু'হাত ভরে সেবা দিতেন,শান্তির বাণী পৌছেন দিতেন
তিনি এক সর্বশ্রেষ্ঠ মানব রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)।
আঁধারে ঘেরা পৃথিবীতে আলো জ্বালায়ে দিলেন
তাই তো পৃথিবী জাহান তোমার আগমনে খুশি সর্বজনে।
ভুলে গিয়ে হানাহানি-সংঘাত সর্বদা শান্তি ছড়িয়ে দিলেন
তিনি এক সর্বশ্রেষ্ঠ মানব রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)।
গর্ব আমার শান্তি আমার আমি শ্রেষ্ঠ জাতি
বলতেই হয় আমি প্রিয় রাসুল(সাঃ) এর প্রিয় উম্মত।
শত্রুও যার প্রশংসা করতেন,মানতেন তিনি আল-আমীন
তিনি এক সর্বশ্রেষ্ঠ মানব রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)।
তোমার শান কিভাবে করবো বর্ণনা পাপী আমি অধম
মাটির দেহে নূরের রোপণ,মহান আল্লাহর প্রিয় প্রিয়জন।
জাতি শুনে নেও উত্তম তুমি প্রিয় রাসুল(সাঃ)এর উম্মত
তিনি এক সর্বশ্রেষ্ঠ মানব রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)।