মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালির রাজধানী রোমে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এ ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে সম্প্রতি শুভ উদ্বোধন হলো “CIM Supermarket” – একটি আধুনিক সুপারমার্কেট যা পরিচালিত হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তা আবু সোহাগ এবং শহীদুল গাজী বিপুল এর যৌথ উদ্যোগে।
সুপারমার্কেটটিতে রয়েছে বাংলাদেশ থেকে আমদানিকৃত তাজা শাকসবজি, দেশি ফলমূল, হালাল মাংস, ফ্রেশ মাছ এবং প্রবাসীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী। এই সুপারমার্কেট প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে দেশীয় পণ্যের সহজলভ্যতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বাংলাদেশি উদ্যোগের প্রসার এবং সফলতা।
CIM Supermarket শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানই নয়, বরং এটি প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি এবং স্বাদকে ধরে রাখার একটি উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।