
গুইমারা, খাগড়াছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আনন্দ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাজারের মূল পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আউয়ুব আলী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
বক্তারা বলেন, "বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন, যা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।"
এসময় উপজেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।