খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান, অরুণ কুমার গোলদার শেখ হেলাল উদ্দিন শেখ মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,মোল্লা মশিউর রহমান,শেখ মতিউর রহমান বাচ্চু,শহিদুল ইসলাম মোড়ল,আহমদ আলী ফকির,শাহাদাত হোসেন হালদার,আব্দুর রব আকুনজি,শেখ আব্দুল মান্নান,মাওলানা খলিলুর রহমান,হাফেজ মতিউর রহমান, জসীম উদ্দিন মিল্টন, শফিকুল ইসলাম খান, শেখ আব্দুল গাফফার,আব্দুস সালাম সরদার,আজমল হুদা মিঠু, আলী আহসান ডাব্লু, আবু সামা,রমেন বালা,কামাল হোসেন,হাফিজুর রহমান বাগাতি, মাহবুর রহমান পিকুল, বংশগতি বৈরাগী,মেহেদী হাসান রাসেল,শেখ রবিউল ইসলাম,আবু বক্কর তুহিন,সরদার রফিকুল ইসলাম,সরোয়ার মোড়ল,আলী রসুল, ডাক্তার জিয়া,রিপন হালদার, মফিজুর রহমান, জাহাতাপ গাজি প্রমুখ।