বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিলেটের ঐতিহ্যে রাঙানো বার্ষিক বনভোজন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালির আয়োজন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালিতে বসবাসরত প্রবাসী সিলেটিদের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য আরও মজবুত করতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি আয়োজন করেছে তাদের বার্ষিক বনভোজন। মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

সংগঠনের সভাপতি রুবেল আহমেদ, সহ সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আরিফ আহমেদ আরফিন, সহ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন রিপন, নিজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, কোশাধ্যক্ষ জাকির আহমদ, প্রচার সম্পাদক হায়দার আহমেদ, ক্রীড়া সম্পাদক ইকবাল হুসেন, আন্তর্জাতিক সম্পাদক দিলদার হুসেন, ১ম সম্মানিত সদস্য মিনহাজ হুসেন সহ অন্যান্য সদস্যরা।

এসময় অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে সিলেটের লোকজ সংগীত, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার ছিল বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড় ভুলিনি। সিলেটের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।”

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন, যাতে প্রবাসী প্রজন্ম তাদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। তারা আরও বলেন এই বার্ষিক বনভোজন কেবল একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, বরং প্রবাসী সিলেটিদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের শক্তিশালী প্রতীক।

শেষে বনভোজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে অনুষ্ঠিত হয় লটারি ড্র এতে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় |

থেকে আরও পড়ুন