মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালির সাংগঠনিক সম্পাদক সজিব আল হোসাইন সম্প্রতি রোমে আগমন করেছেন। তাঁর এই সফর উপলক্ষে বাংলা প্রেসক্লাব ইতালি এর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংঘটনের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, প্রচার সম্পাদক জায়েদুল হকসহ কমিউনিটির অন্যান্যরা। রোমের স্থানীয় দৈনিক জন্মভূমি পত্রিকা অফিসে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সজিব আল হোসাইনকে স্বাগত জানানো হয়।
সাক্ষাৎকালে প্রবাসে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সাংবাদিকতায় তাঁর ভূমিকা এবং অভিজ্ঞতা নিয়ে মতবিনিময়কালে উভয় পক্ষই প্রবাসী সাংবাদিকতা ও কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ভবিষ্যতে ইতালিতে বসবাসরত বাংলা ভাষাভাষী প্রবাসীদের কল্যাণে ও সাংবাদিকতা জগতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে সাংবাদিক সজিব কে নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ভেনিস প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে একটি বিশেষ লাইভ টকশো অনুষ্টানের আয়োজন করা হয় |