বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দীঘিনালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কমিটি গঠিত

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১০টায় বেলছড়ি মাদ্রাসার হলরুমে এ কাউন্সিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস এর সভাপতিত্বে ও মাওলানা হামিদুল্লাহ নোমান এর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন।
কাউন্সিল অধিবেশন অত্যন্ত সুন্দর ভাবে মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ ও মতামতের ভিত্তিতে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা হয়।

থেকে আরও পড়ুন