গোলাম রাব্বি, বরগুনা প্রতিনিধি :
বরগুনা শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হলো ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আয়োজিত এক পথসভা। দলটির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পথসভায় অংশ নেন এবং নানা জাতীয় ও স্থানীয় ইস্যুতে বক্তব্য প্রদান করেন।
(১৪জুলাই) সোমবার বিকাল ৬ টায় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি চলে এই পথসভাটি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, "জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি আপসহীন ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে এনসিপি সক্রিয়ভাবে কাজ করে যাবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির তাসনিম জারা,সার্জিস আলম,হাসনাত আব্দুলাহ,সামান্তা শান্তা, ডা. ফাহমিদা মিতু,যুব শক্তির যুগ্ন সদস্য সচিব বেনজির নিশি।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
সভা চলাকালে প্রাথমিকভাবে শতাধিক নেতাকর্মী সমবেত হন, তবে সময়ের সঙ্গে সঙ্গে পথচারীরাও যোগ দেন।
সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এ পথসভায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।