
স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা শাখার উদ্যেগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকা থেকে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ও বড়পিলাক বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে সিন্দুকছড়ি বাজার তিন রাস্তার মোড় ও বড়পিলাক যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গুইমারা উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন প্রমুখ।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে পাহাড়ি বাঙ্গালি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।
এসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগীতা চান তিনি।
পথসভায় অন্যান্যে মধ্যে উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, জামায়াত নেতা আবুল হোসেন বাবু, সিন্দুকছড়ি ইউনিট সভাপতি ইলিয়াছ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যেগে জুলাই শহীদদের স্মরণে বাদ জুমা গুইমারা ও জালিয়াপাড়া এবং বাদ আছর সিন্দুকছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
