বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মায়া: হাসিবুর রহমান জয়

তোমার মায়ার জালে জড়িয়ে, রূপের আলোয় মুগ্ধ চোখ,
কতজনকে উপেক্ষা করেছি, হৃদয়ে জমেছে শুধু শোক।
তোমার মুখের হাসির ঝলক, স্বপ্নে এঁকে যায় রেখা,
কিন্তু আমি নই তোমার মনের, অন্য কেউ তাতে দেখা।

তোমার হৃদয়ে বসত অন্যজন, আমি শুধু ছায়ার মতো,
ভালোবাসার আকাশে আমি, হারানো তারার সাথী একা।
ভুলতে পারি না তোমার মায়া, সে রূপ আঁকে মনের কোণে,
তবু দূরে যাবো, অনেক দূরে, একা থাকবো নিজের মনে।

দূরের পথে, নির্জন কোথাও, বসে ভাববো তোমার কথা,
তোমার মায়ায় জড়ানো স্মৃতি, হৃদয়ে জ্বালাবে ব্যথা।
তবু ভালোবাসবো তোমায় আমি, দূর থেকে নীরব প্রেমে,
তোমার মায়ার ছায়ায় বাঁচবো, একলা আমি নিজের ভুবনে।

থেকে আরও পড়ুন