বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা পরিচালক

ইসমাইল হোসেন সজীব,কন্ট্রিবিউটিং,রিপোর্টার,চাটখিল,নোয়াখালী।

নোয়াখালী চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোস্তাননগর গ্রামস্থ হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার পরিচালক শাখাওয়াত হোসেন (৩৫) কে ১১ বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাটখিল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

১১ বছরের মাদ্রাসার ছাত্রীকে শ্রীলতা হানির চেষ্টা করলে স্থানীয় জনগণ জানতে পেরে তারা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন ।

২৭ জুন শুক্রবার নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়,জনাব মনীষ দাশ,সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী,অফিসার ইনচার্জ, চাটখিল থানা,নোয়াখালী এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)/ মোঃ আব্দুস সুলতান, সঙ্গীয় এসআই (নিরস্ত্র) নুর মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স চাটখিল থানাধীন ০৬ নং পাঁচগাঁও ইউনিয়নের মোস্তাননগর গ্রামস্থ হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার সামনে হইতে চাটখিল থানার মামলা নং- ১০, তাং- ২৮/০৬/২৫ ইং, ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সং/২০২০) এর এজাহার নামীয় আসামী সাখাওয়াত উল্যাহ (৩৫), পিতা-আমিনুর রসুল, মাতা- আনোয়ারা বেগম, সাং- ফরাজি গ্রাম (বাঁধের গোড়ায় মার্কাজ হুজুরের বাড়ী), ০৩নং ওয়ার্ড, ০৫নং চর ইশ^র ইউনিয়ন, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে- পরিচালক, হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, সাং- মোস্তাননগর (জাকির সাহেব এর বিল্ডিং), ০৪ নং ওয়ার্ড, ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়।

থেকে আরও পড়ুন