বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বদলগাছীতে সিএনজি-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ;আহত-৩

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত আরও তিনজন আহত হয়েছেন।
১৯ জুন,বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মোঃ আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ভটভটি চালক এমরান আলী (রানা) বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভটভটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
সিএনজিতে থাকা যাত্রি আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে করে দেন। তিনি বলেন, সিএনজির গতি বেশী ছিল এবং সিএনজি ভুলপথে (রং সাইডে) ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজির অতিরিক্ত গতির কারণে এবং চালকের ভুল পথে চালনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

থেকে আরও পড়ুন