বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক  নির্বাচনে সভাপতি মিঠু,সম্পাদক টুটুল বিজয়ী

খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে ১১ টি পদে ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ৬১৩ জন ভোটারের মধ্যে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।সভাপতি পদে আলহাজ্ব মাহাবুর রহমান মিঠু ছাতা প্রতীকে ২৪২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান খান আনারস প্রতীকে ২১১ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে হাফেজ মতিয়ার রহমান শেখ মাছ প্রতীকে ২৭৩ পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম নাজিমুদ্দিন আম প্রতীকে ১৬১ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম টুটুল চাকা প্রতীকে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইবাদুল ইসলাম খান মোরগ প্রতীকে ১৪৭ ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরদার ট্রাক প্রতীকে ৩১১ ভোট পেয়ে বিজয়ী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  ইয়াসিন সরদার আপেল প্রতীকে ২৬৬ পেয়েছেন।কোষাধ্যক্ষ পদে মোঃ রুহুল আমিন জোয়ার্দার ফুটবল প্রতীকে ৩০১ ভোট পেয়ে বিজয়ী।তার নিকটতম প্রতিদ্বদ্বি   প্রভাস চন্দ্র  রায় ঘুড়ি প্রতীকে ২৮৪ ভোট পেয়েছেন।ক্রীড়া সম্পাদক পদে তাপস কুমার রাহা জাহাজ প্রতীকে ৩৬২ ভোট পেয়ে বিজয়ী,তার নিকটতম প্রতিদ্বদ্বি মোঃ  আলমগীর হোসেন কবুতর প্রতীকে ২৩২ ভোট পেয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ- সম্পাদক মোঃ তৈয়বুর রহমান বাবু,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল গফুর,দপ্তর সম্পাদক খান রবিউল ইসলাম,প্রচার সম্পাদক এখলাচুর রহমান মিল্টন, কার্যকারী সদস্য শাজাহান শেখ, মেহেদী হাসান তনু, মতিয়ার রহমান বাগাতি, উত্তম কুমার দাস ও সরদার আব্দুল জালাল।

থেকে আরও পড়ুন