
২২মে বুধবার স্থানীয় প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'রাতভর আটকে রেখে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরোদ্ধে' শিরোনামে প্রকাশিত সংবাদটি বিট কর্মকর্তা দৃষ্টিগোচর হয়েছে। সংবাদ প্রকাশের প্রতিবাদে বিট কর্মকর্তার কার্যালয়ের স্বারক-৬০/বিজি/৩৮ সূত্রমতে প্রতিবাদ ও ব্যাখ্যা জানিয়েছেন বিট কর্মকর্তা।
উপর্যুক্ত বিষয়ের ধারাবাহিকতাক্রমে জানানো যাচ্ছে যে, গত ২০/০৫/২০২৫ খ্রিঃ ধুইল্লঝিরি এলাকায় পাখি বাচ্চা শিকার করার প্রস্তুতি নেওয়া কালীন তিন জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে বাইশারী বিটের গোপনীয় স্থান হইতে পাখি উদ্ধার করা হয়। সেখানে কোন আসামীকে পাওয়া যায়নি। ধৃত তিন জন আসামী স্থানীয় গণ্যমান্য ও গ্রামবাসীর সুপারিশ ও জিম্মায় মুচলেকা নিয়ে তাদের মুক্ত করে দেওয়া হয়। এই মতাদর্শে যে, পূর্বে তারা এই ধরণের কাজে লিপ্ত ছিল না এবং ভবিষ্যতেও এই ধরণের অবৈধ কার্যকলাপে লিপ্ত হবে না। এক্ষেত্রে মোটা অংঙ্কের অর্থের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। একদল চাঁদাবাজ সংঘঠন তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কিছু ফায়দা লুটের জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। জনসম্মুখে ঘটা পানির মত স্বচ্ছ ঘটনাটি বিট এরিয়ার একদল বনদস্যুদের প্ররোচনায় হেয় প্রতিপন্ন করার মানষে, সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য প্রদানের দ্বারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাল্পনিক অভিযোগ তৈরি করে সম্মান নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ ও ব্যাখ্যাকারী-
মোঃ মমিনুর রহমান
বিট কর্মকর্তা
ভোমরিয়াঘোনা বনবিট, ঈদগাঁও রেঞ্জ।
কক্সবাজার উত্তর বন বিভাগ।