আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীর পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৭১), পিতা- মৃত ইয়াকুব আলী, নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
১৯ মে' ২০২৫ইং সোমবার সকাল আনুমানিক সাড়ে পাঁচটায় সময় তিনি গাছের ডালে গলায় ফাঁস দিয়েছেন।
জানা যায়, ইতিপুর্বে তিনি শারিরীক সুস্থতায় ভুগছিলেন। এছাড়া কর্মহীন হয়ে আর্থিক সংকটে মানসিক চাপ ও পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তার পরিবারে স্ত্রী ও ৪জন ছেলে সন্তান রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি মর্গে প্রেরন করা হয়েছে।