মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
শনিবার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের মাঠে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফার প্রচারণা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর।
তিনি আরো বলেন ‘যারা কৃষিজমির মাটি কেটে কৃষকদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অবস্থান থাকবো।
জিন্নাহ কবির বলেন, একটি কুচক্রী মহল বিএনপির নামে অপপ্রচার চালিয়ে জনপ্রিয়তা নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’
বিএনপির ৩১ দফা কৃষিনীতি কেবল প্রতিশ্রুতি নয় বরং বাস্তবায়নের জন্য সুপরিকল্পিত রূপরেখা।’
সভায় ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সুজন প্রমুখ বক্তব্য দেন।