
মানিকগঞ্জ সংবাদদাতা
ঘিওর উপজেলাধীন তরা বালু মহল = ৭ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা মূল্যে মেসার্স রিজু এন্টারপ্রাইজের মোঃ কামাল হোসেন বালুমহালের ইজারা পান। একই প্রতিষ্ঠান ও ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলাধীন
চামটা-পৌলী-বিল বরিয়াল বালু মহালটি ৩ কোটি ৪০ লক্ষ টাকায় ইজারা পান।
দৌলতপুর উপজেলাধীন রাহাতপুর বালুমহাল = ৭ কোটি ৫০ লক্ষ টাকায় বালুমহালটির ইজারা পেয়েছেন মেসার্স প্রিন্স কনস্ট্রাকশন যার প্রোপাইটার মো: মোস্তাফিজুর রহমান।
শিবালয় উপজেলাধীন তেওতা বালুমহাল = ২ কোটি ১১ লক্ষ ৮ হাজার ৭৬০ টাকায় মোঃ ইব্রাহিম মোল্লা মেসার্স ইফতিয়ার এন্টারপ্রাইজ বালুমহালের ইজারা পান।
সবশেষে হরিরামপুর উপজেলাধীন লেছড়াগঞ্জ বালু মহলটি মিথিলা এন্টারপ্রাইজের মোঃ আলমগীর হোসেন ৫ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার ৩২ টাকায় ইজারা পান।
মোট ৭ টা বালুমহালের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলাধীন বেউথা-পৌলী বালু মহালের কোনো ড্রপিং না হওয়ার কারণে আপাতত স্থ*গি’ত করা হয় । ঘিওর উপজেলাধীন শ্রীধর নগর বালুমহালে সরকারি মূল্যের থেকে কম মূল্যে দা”খিল হওয়ায় বাতিল বলে গণ্য হয় এবং ৭ টি বালুমহালের মধ্যে নির্ধারণ হয় ৫ টির ইজারা ।
স্থগিত বালুমহাল গুলো দ্বিতীয় দফায় ০৮ মে থেকে ১৩ মে পর্যন্ত বিভাগীয় কমিশনার ঢাকা , রাজস্ব শাখা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং ঘিওর/ মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে দরপত্র ফর্ম ক্রয় করা যাবে। উল্লেখিত কার্যালয়ে ১৪ তারিখে দরপত্র ফরম দা”খি”ল করতে হবে এবং ১৫ তারিখে ওপেন করা হবে ।
