খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে বুধবার (২৩’মার্চ) সকাল সাড়ে ১০টায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
দুপুর ১২টায় তিনি মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগ্যান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ,উপজেলা নির্বাচন অফিসার নাননী খান,
ইউআরসি মোঃ মনির হোসেন,
উপজেলা সিনিয়র পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,
ইউপি সদস্য গাজী হুমায়ুন কবির বুলু, জামায়াত নেতা মাওঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, এ্যাড আলমগীর হোসেন প্রমুখ।