
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারের ১৬ নং মোহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মোহনপুর পাবলিক কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান কুমিল্লা ৪দেবিদ্বার আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সন্মানিত আমীর অধ্যাপক সহিদুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত মনোনীত ১৬নং মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রাথী মাওলানা মোঃ আমিনুল ইসলাম খান মিজান।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আবু মুসার সঞ্চালনায় ও বাংলাদেশের জামাত ইসলামী মোহনপুর ইউনিয়নের আমীর মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত জনতার উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ ভুইঁয়া, আমীর ৭নং এলাহাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী। জনাব মোঃ সহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ১৬নং মোহনপুর ইউনিয়ন। সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যের শুরুতে অতীতে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় পরবর্তীতে জনগণের সামনে এসেে ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরতে পাড়ায় দরবারের শুকরিয়া যাপন করেন, এবং রমজান মাসে অর্জন করে শরিয়াহ্ ও ইসলামিক আইন কানুন মেনে জীবন পরিচালনা করার আহ্বান জানান। পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।