মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার কুমিল্লা,
কুমিল্লা দেবীদ্বারের ঐতিহ্যবাহী গ্রাম কাঁচিসাইর পেশাজীবী ফোরামের উদ্যোগে গতকাল ১৪ মার্চ রোজ শুক্রবার দুপুর ২.৩০ ঘটিকায় কুমিল্লা দেবীদ্বারের কাচিসাইর মডেল একাডেমীর হলরুমে ইফতার সামগ্রী বিতরণ ও মাহে রমজান শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগী মোঃজাহাঙ্গীর আলমের
সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান সামাজিক ব্যক্তিত্ব জনাব মোঃ আলী আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. এ কে এম ফারুক সরকার।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মানবিক ও সামাজিক সংগঠনের প্রিয় মুখ বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোর্শেদুল কবির খোকন ভুইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের এমডি বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ আফরোজ সরকার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন রমজানের শিক্ষা আমাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। আসুন, এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকল গ্রামবাসী পেশাজীবী ও ফোরামের সকল সদস্যদের প্রতি এ আহ্বান জানান। এবং রমজানের মহিমায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এই প্রার্থনা কামনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফোরামের ভাইস-চেয়ারম্যান জনাব মনজুরুল আলম মুন্সি খোকন। ফোরামের পরিচালক শিক্ষাবিদ জনাব নজরুল ইসলাম মুন্সি, মোঃ আলাউদ্দিন মুন্সি, মাওঃ মোঃ শাহজাহান ।পবিত্র মাহে রমজানের করণীয় শীর্ষক আলোচনা পর্বে কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা পেশ করেন মাওলানা মোঃ সোহেল আহম্মেদ ভূঁইয়া। এ সময় তিনি উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজান থেকে তাকওয়া অর্জন করে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির পথ অনুসন্ধানের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার অসংখ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।