নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
সিরাতে মুসতাক্বীম ফাউন্ডেশন খাগড়াছড়ি এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮মার্চ)শনিবার খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে ইসলাম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ- শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা হাফিজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর বলেন,
এ ফাউন্ডেশন শুধু দ্বীনি কার্যক্রম নয়, মানব কল্যাণে যে কোন কর্মসূচি পালন করবে-ইনশাআল্লাহ।তিন ফাউন্ডেশন এর সকল কর্মসূচি বাস্তবায়নের সকালের সহযোগিতা কামনা করেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি মো:নুর আলম,সহসভাপতি আরিফ সাওদাগর, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আমিন খান, প্রচার সম্পাদক মুস্তাফা হায়দার, নির্বাহী সদস্য মাওলানা নূরুল করি আরমান, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, বেলাল হোসেন স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।