নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
মহানবী (সা:) এর হাদিস কে অস্বীকার ও পবিত্র কুরআনের অপব্যাখ্যাকারী মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিচারের দাবীতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারী) বুধবার বাদে আসর মাটিরাঙ্গা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা হাফেজ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী হারুনুর রশিদ আজিজী, দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকী,পানছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলমগীর হাবিবী, নতুন পাড়া মসজিদের খতিব মুফতি আব্দুল হান্নান জুলফিকার প্রমুখ ও বক্তব্য রাখেন।
মানববন্ধন বক্তরা বলেন, রাসুলুল্লাহ (সা:) হাদিসকে কটুক্তি ও পবিত্র কুরআনের অপব্যাখ্যাকারী মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুসলমানদের কলিজায় কলিজায় চরম আঘাত করেছে।সে প্রতিনিয়ত মাটিরাঙ্গায় ফিতনা ছড়ানো এবং মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র থেকে বাঁচাতে এই কুলাঙ্গার প্রধান শিক্ষকে দ্রুত বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তাগণ।