স্টাফ রিপোর্টার::
এবারের শীত মৌসুমে ৩য় বারের মতো শীতবস্ত্র বিতরণ করেছে গুইমারা উপজেলা জামায়াত।
১৫ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৪টায় গুইমারা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করে গুইমারা উপজেলা জামায়াত নেতারা।
এসময় হিন্দু মুসলিম চাকমা, মারমা,ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
গুইমারা উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুকের সঞ্চালনায়
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-পাঠাগার সম্পাদক ও খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে মানবিক কাজেও বাধাদান করেছে। এমনকি কম্বল বিতরণ অনুষ্ঠান থেকেও নেতা-কর্মীদের গ্রেফতার করে কম্বল জব্দ করে নিয়ে যায়।
এতো বাধা বিপত্তির পরও আমরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।
এসময় বক্তারা আরো বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ চায় যেখানে হিন্দু মুসলিম, চাকমা,মারমা কোন পার্থক্য থাকবেনা। যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা জামায়াতে ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।