মোঃ ইসমাইল হোসেন সজীব, চাটখিল নোয়াখালীঃ
চাটখিল কামিল মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রীদের এ্যালামনাই গঠন ও শতবর্ষ উদযাপন উপলক্ষে ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে মাদ্রাসার হল রুমে সাবেক ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্ত আলোচনার মাধ্যমে এ্যালামনাই গঠন ও শতবর্ষ উদযাপন বাস্তবায়ন সঠিক ও সুন্দর ভাবে করার জন্য পরামর্শ পর্যালোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,চাটখিল কামিল মাদ্রাসার শিক্ষক শাহাবুদ্দিন, অধ্যক্ষ মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসা আবু তৈয়ব,সুপার দক্ষিণ ঘাটলাবাগ মহিলা মাদ্রাসা ওমর ফারুক,ভাইস প্রিন্সিপাল শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসা,হীরাপুর আলিম মাদ্রাসা আরবি প্রভাষক রাকিব উদ্দিন,এভোকেট আবুল বারাকাত, পরিচালক ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার রহমত উল্লাহ,ইনচার্জ প্রাইম ইসলামি লাইফ ইন্সুইরেন্স মহিন উদ্দিন,ব্যবসায়ী শহীদ উল্লাহ বিপ্লব,মঞ্জু তপদার,ওমর ফারুক,আলমগীর হোসেন,শাখাওয়াত উল্লাহ প্রমুখ