অন্তর মাহমুদ, মাটিরাঙা প্রতিনিধি ::
পরীক্ষা হলে শিক্ষার্থী নেকাব খুলে মুখমন্ডল প্রদর্শন না করাকে কেন্দ্র করে গত ১৩ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী উম্মে আনজুমান আরা কে বহিষ্কারের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার।
উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার ১৫ ডিসেম্বর দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক মোঃ, কামরুল হাসান পিএসসি এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক , মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ, শাহজালাল কাজল, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় আইনের দিক থেকে সঠিক থাকলেও সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোন বিবেচনায় নিজের ভূল স্বীকার করে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেছেন অধ্যক্ষ প্রফেসর কামাল হোসেন মজুমদার।
একই সাথে অভিযোগ কারিকে বহিষ্কার করা হয়নি এবং পরবর্তী সকল পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন ।
উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর বিকেলে মাটিরাঙা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২১-২০২২ সেশনের ৩য় ও ৪র্থ সেমিস্টার পরীক্ষা চলাকালিন ৩য় দিন হল পর্যবেক্ষক ও অত্র কলেজের ক্রিড়া শিক্ষক আবুল হোসেন হাজিরা খাতায় স্বাক্ষর নিতে গিয়ে পরীক্ষার্থীকে সনাক্ত করতে নেকাব খোলার জন্য বলেন । এসময় সবার সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানিয়ে একজন নারী শিক্ষক বা নারী শিক্ষার্থীর সামনে নেকাব খোলার ইচ্ছে পোষণ করে শিক্ষককে অনুরোধ করেন ঐ শিক্ষার্থী । এতে হল পর্যবেক্ষক আবুল হোসন ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ কে জানালে অসদ আচরণের অভিযোগে পরীক্ষার্থীকে তাৎক্ষনিক বহিষ্কার করে কলেজ প্রাঙ্গন থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন অধ্যক্ষ।
এরপর ঘটনা জানজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে । পরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সসাবেশ করে ইসলামি বিভিন্ন স্ংগঠন।