নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি (নওগাঁ)
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর,শনিবার বিকেলে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
মো:জাহাঙ্গীর চৌধুরী বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রাথী এবং সাবেক ডিপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী (নান্নু)এর ছেলে, মোঃ পারভেজ আরেফিন সিদ্দিকী (জনি)।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ পারভেজ আরেফিন সিদ্দিকী (জনি)বলেন,পাহাড়পুরের মাটি বিএনপির ঘাটি।কিন্তু এখানে অনেকেই আছেন যারা হামলা,হাঙ্গামা,মারামারি, জবরদখলে ব্যস্ত।দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি অরাজকতার চেষ্টা করে তাহলে তাকে প্রতিহত করা হবে।এটা জনাব তারেক রহমানের ঘোষণা।
কেউ কোন মারামারি,হাঙ্গামা করলে স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ,সেনাবাহিনীর সহায়তা নিন।বদলগাছী উপজেলার আমাদেরই কিছু ভাইয়ের অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে।
অনেক অভিযোগের বিষয়ে জনি আরো বলেন,
অনেক অভিযোগ এসেছে আমার কাছে।স্কুল মাদ্রাসা থেকে শিক্ষক বের করে দিয়ে আবার টাকার বিনিময়ে ঢুকে দেওয়া হয়েছে।পুকুর জবর দখল করে নেওয়া হয়েছে।ইজারার হাট বাজার জবর দখল করে নেওয়া হয়েছে।
আজ হোক দশবছর পরে হোক আপনাদের এসব অপরাধের বিচার জনাব তারেক রহমান করবেন।
আওয়ামী লীগ নিজের ভাইকে ও ছাড়েনি,কিন্তু তারা যদি দৌড়ানি খেয়ে আমাদের কাছে আসে আমরা তাদের সেইফ করি এটাই আমাদের বিএনপির মানবিকতা।
পাহাড়পুর বাসীদের অনুরোধ করছি হাঙ্গামা বাদ দিয়ে আমাদের ইজ্জত বাঁচান।
দল বাঁচলে আমি জনি বাঁচবো,কারণ একটা ভোট ও বিএনপি থেকে বাদ পড়লে আমার সেটা কম পড়বে।
তিনি আরো বলেন,আমাদের প্রত্যাশা অন্তবর্তীকালীন সরকার সুন্দর,সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিবেন এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো।আপনাদের কাছে অনুরোধ আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।
ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন বিএনপির তরুন নেতা গোলাম হাসর এইচের ভুয়সী প্রশংসা করে জনি বলেন,এই ছেলে বিএনপির একজন নিবেদিত প্রাণ।এরাই বিএনপির ভবিষ্যত।আমার সম্মুখে এতো জনগণের যে গেঞ্জি ও ক্যাপ সেটা এইচ দিয়েছে।তাকে ধন্যবাদ।
সুধী সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সাহাপুর স্কুলের প্রধান শিক্ষক মতিয়র রহমান (মতি মাস্টার),গোলাম হাসর এইচ,মুকুল মাস্টার,রনি,মোশাররফ হোসেন,সুলতান মাহমুদসহ উপজেলা পর্যায়ের বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।