বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহারাজপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন

কয়রা (খুলনা ) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারী সেক্রেটারি জি, এম,মোনায়েম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সিনিয়র নায়েব আমীর মাওলানা গোলাম সরোয়ার, কয়রা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মহারাজপুর ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার সাইফুল্লাহ হাইদার,বাগালী ইউনিয়ন আমীর মাওলানা রফিকুল ইসলাম,ছাত্রশিবির কয়রা শাখা সভাপতি সামিউল ইসলাম, মহারাজপুর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা: সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সারা দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

থেকে আরও পড়ুন