
নাজমুল ইসলাম সৈকত পাথরঘাটা (বরগুনা) :
বরগুনার পাথরঘাটায় সিডরে নিহতদের স্মরণে দোয়া ও সিডর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ২০০৭ সালে সিডরে নিহতদের স্মরণে সিডর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মেহেদী শিকদার, পাথরঘাটা উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন
প্রমুখ। এ সময় বক্তারা সিডরের স্মৃতি চারণ করেন।
