বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রকল্পের উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৪ তরিখ বৃহস্পতিবার বিকেলে ৪ ঘটিকায় রানীগঞ্জ সাব জোনাল অফিসের আওতাধীন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সৌর বিদ্যুৎ চালিত সেচপাম্প প্রকল্পের জন্য গ্রাহক উদ্বুদ্ধ করুণ ও গ্রাহক নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়্যারিং পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাদ হোসেন। আলোচনা সভার শুরুতে রানীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম জনাব মোহাম্মদ মেহেদী হাসান সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ বিষয়ক নানাবিধ সুবিধা নিয়ে আলোচনা করে গ্রাহক উদ্বুদ্ধ করেন। এছাড়াও বক্তব্য রাখেন ডিজিএম জনাব মোঃ নুরুল ইসলাম।
সৌর বিদ্যুৎ চালিত সেচপাম্প নিতে আগ্রহী কৃষকগণকে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

থেকে আরও পড়ুন