
নূরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীন বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জোন সদরে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন ও মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পরশু রামঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া রাস্তার মাথা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করেন মাটিরাঙ্গা সেনা জোন। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে চিকিৎসা সেবা ক্যাম্পে ৬২৩ জন পাহাড়ি-বাঙ্গালীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান । এসময় তিনি বলেছেন এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বজায় রয়েছে । যা সত্যিই প্রশংসনীয় । এই সুসম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে, ছিল এবং আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
সিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
