খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মানে ও সাধারণ ছাত্র-ছাত্রীদের আঙ্কাকাকে ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম (১৩ নভেম্বর ২০২৪ ইং) বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া মহাবিদ্যালয় ডিগ্রী কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং দেশনায়ক তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত বুকলেট, ফুলেল শুভেচ্ছা, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী সাধারণ ছাত্র-ছাত্রীদের উপহার দেন এবং কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাফিউল ইসলাম শাফি সাধারণ ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং উল্লেখিত সামগ্রী বিতারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জি,এম মনিরুজ্জামন সোহাগ, ডুমুরিয়া ডিগ্রী কলেজ আহবায়ক শেখ শাকিল আহম্মদ, সদস্য সচিব ইমরান খান, মোঃ আবদুল্লাহ আল মামুন, রুবেল শেখ, আব্দুর রহমান খান, ইব্রাহিম শেখ, রিয়াদ শেখ, সামি শেখ, মুরাদ শেখ, নাছিম শেখ, স্বাধীন হোসেন, ইয়াছিন হোসনে, মুন্না, আব্দুল্লাহ মামুন, হাসিবুর শেখ, সালমান, শামিম শেখ প্রমুখ।