নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::
সনাক্তকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারীর ভূলে মোঃ শাহজাহান মিয়া, পিতা: মোঃ মধু মিয়া, গ্রাম: ভৈয়ব টিলা, আলুটিলা মৌজা, ১ নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা দরিদ্র ও অসহায় এক ব্যক্তি যেনো জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন । তিনি বেঁচে থেকেও বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন না প্রায় ১০ বছর ধরে ।
ভিজিএফ, ভিজিডি,ও টিসিবির মতো রাষ্ট্রীয় নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তি হতে তিনি বঞ্চিত । কারণ একটাই তিনি কাগজপত্রে বা দালিলিকভাবে মৃত্যুবরণ করেছেন বছর দশেক আগেই ।
বর্তমানে তার নামে নেই সচল কোন এনআইডি কার্ড । ফলে সম্পদ ক্রয় বিক্রয়, সন্তানদের লেখাপড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে না পেরে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন তিনি । স্বাভাবিকভাবে স্ব-শরীরে পৃথিবীতে বেঁচে থেকেও নিজের ও পরিবারের জন্য কিছুই করতে না পারায় যন্ত্রনা বুকে চেপে মানবেতর জীবনযাপন করছেন এই শাহজাহান ।
এ ছাড়াও তার প্রতিবন্ধী দুই সন্তানের ভরণপোষণ চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন প্রতিদিন ।
সরকারি উদ্যোগে এনআইডি কার্ডের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হলে মৃত শাহজাহান মিয়া আবারো জীবিত হবেন সরকারের খাতায় ।
ভুল বসৎ সরকারীভাবে ভোটার তালিকা হতে কর্তন হয়ে মৃত তালিকায় লিপিবদ্ধ হওয়া নিজের নাম ও বাতিল করা এনআইডি কার্ড পূণরায় সচল করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগী প্রত্যাশা করেছেন। ।
শাহজাহান মিয়া ব্যক্তিগত জীবনে খুবই সহজ সরল একজন মানুষ । সরকারের কোন দপ্তরের সাহায্য নিতে হবে তার সমস্যা সমাধানের জন্য, সেটাই তিনি জানেন না । এমন অসহায় নাগরিক সমস্যা সমাধানে কি কারোর ই কিছু করার নেই?