বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়া কাঁচা বাজারের এক ব্যবসায়ী ক্রেতাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ

খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

পণ্য বিক্রয় করে একেকজনের নিকট একেক দামে,অভিযোগটি ডুমুরিয়া সবজি বাজারের ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দেলো হাওলাদার ও তার ছেলে হাসান হাওলাদারের বিরুদ্ধে তাদের বাড়ি ডুমুরিয়া সদর ইউনিয়নের আরাজী সাজিয়াড়ায় ভুক্ত ভোগী স্থানীয় ক্রেতা রাশেদুল ইসলাম বলেন, তাদের দোকানে কেনা কাটা করতে গেলে প্রতি পণ্যের দাম বাজার দর ছাড়াও ইচ্ছা মতো বেশি নিয়ে থাকেন,মীর পাড়ার আফজাল হোসেন বলেন পেঁয়াজ কিনতে গেলে দেখা যায় প্রতি কেজিতে ৫/১০ টাকা বেশি নিচ্ছেন। ক্রেতা আকবর বলেন ওর দোকানে ঝাল কিনতে গেলে অন্যান্যদের থেকেও ২০ টাকা করে বেশি নিচ্ছে, তার কাছ থেকে ক্রয় না করলে সে অসৎ আচরণ করে।

ভূক্ত ভূগী ক্রেতারা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দিন মজুরিদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে, সেখানে ওই দোকানে একজন দিন মুজুরি এক’শ গ্রাম রসুন কিনতে গেলে তাকে এক’শ গ্রাম রসুন মেপে দিয়ে বলেন ব্যাগ দেন বৃদ্ধ লোকটি বলেন বাবা ব্যাগতো নাই তুমি পলিথিনে দাও দোকানদার পলিথিনে দিয়ে পলিথিনের জন্য একটা রসুন উঠিয়ে নেয় তখন ক্রেতা লোকটি বলেন বাবা রসুন তুলে নিচ্ছ কেনো দোকানদার বলেন পলিথিন তো টাকা দিয়ে কেনা লাগে ফ্রিতে পাওয়া যায় না।এই কথা বলে ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে এদৃশ্য দেখে পাশের দোকানদারেরা বৃদ্ধ লোকটিকে সরিয়ে নিয়ে যায়,
তখন আর এক ক্রেতা দেখে বলেন ওই দোকানদারের ব্যবহার ভালো না মালের দাম বাজার দর ছাড়াও বেশি নেয়। সরেজমিন গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী জানান বাজারে ওদের দুই বাপ-বেটার কারনে ব্যবসায়ীদের মানসম্মত নষ্ট হচ্ছে।
দেলোয়ার ও তার ছেলে হাসানের সাথে প্রতিনিয়তো ক্রেতাদের সাথে বাক বিতন্ডা হয়।

এই ব্যপারে ডুমুরিয়া বাজার কমিটির
সদস্যসচিব নেপাল দেবনাথের সাথে কথা বললে তিনি বলেন দেলোয়ার অরফে দেলো ও তার ছেলে হাসানের বিরুদ্ধে আগেও ক্রেতাদের সাথে অসৎ অভিযোগ এসেছে দেলোয়ার ও হাসানের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে আহবায়কের মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

থেকে আরও পড়ুন