
মোঃ নওয়াব ভূইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও ভুমি দস্যুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ডের বিএনপি নেতা মজিবুর রহমান লিটন, ৬নং ওয়ার্ডে যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, তাইজুল ইসলাম (তাজেমালি)মোবারক ভূইয়া, রমজান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে সারা দেশে চাদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যূদের অত্যাচারে সাধারন মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারেনি। চাদা না দিলে বিভিন্ন সময়ে মামলা, হামলার স্বীকার হতো ব্যবসায়ী ও সাধারন মানুষ। এমনকি মাদকের কারনে শিক্ষিত যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।
এখন থেকে কেউ রূপগঞ্জে কোন চাঁদাবাজি, লুটপাট, ভুমিদস্যুতা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
