
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অন্যায় ভাবে জমি দখল করার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামালা হয়েছে। বুধবার রাতে বিএনপি নেতা তবারক আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা বিএনপির নেতা তবারক আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলের উদ্দেশ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, রশিদের ভাই আব্দুল মোতালেব ও শামসুজ্জোহা এবং জনৈক আকরাম আলী ৩০ আগষ্ট সকালে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এতে তবরাক আলী বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। এলাকাবাসীর প্রতিরোধে সে যাত্রায় তারা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা যোগসাজস করে জাল তৈরী করে তবারক আলীর পিতার নামে খারিজ করা সম্পত্তির খারিজ বাতিলের জন্য সহকারি কমিশনার (ভূমি) দপ্তরে আবেদন করেন। দলিলটি সন্দেহজনক মলে হলে সহকারি কমিশনার তা যাচাইয়ের জন্য সদর সাব রেজিষ্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাফেজ খানা ঠাকুরগাঁওয়ে পত্র দেন সেখান থেকে ওই দলিলটি যাচাই করে সেটি জাল দলিল মর্মে উল্লেক করে সহকারি কমিশনারের দপ্তরে প্রতিবেদন দেয় ঠাকুরগাঁও সদর সাব রেজিষ্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাফেজ খানা। এদিকে খারিজ বাতিলের আবেদন শুনানীর জন্য গত বুধবার মোতালেব ও আকরাম সহকারি কমিশনারের দপ্তরে গেলে সহকারি কমিশনার এম এন ইসফাকুল কবির তাদের আটক করে। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা তবারক আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) এম এন ইসফাকুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যাচাইয়ে দলিলটি ভুয়া প্রামাণিত হওয়ায় তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযোগ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ বলেন, তাকে অন্যায় ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।
বিএনপি নেতা তবারক আলী বলেন, আব্দুর রশিদের নেতৃত্বে কয়েকজন ভূমিদস্যু আমার পৈত্রিক সম্পত্তির ভুয়া জাল দলিল তৈরী করে জবর দখল করার পায়তারা করছে। তাদের কাগজপত্র জাল প্রমাণিত হওয়ায় এসিল্যান্ড ওই ভূমিদস্যু চক্রের কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে।
